মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

পুরস্কার পেল নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধারকারী পুলিশের টিম

নিজস্ব প্রতিবেদক

খুলনার আলোচিত নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধারের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ পুরস্কার পেয়েছে পুলিশের উদ্ধারকারী টিম। সোমবার (১০ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা টিমের সদস্যের মাঝে এই পুরস্কার তুলে দেন।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সৈয়দপুর এলাকা থেকে দৌলতপুর থানার বিশেষ অভিযানে একটি বিশেষ টিমের নেতৃত্ব নিখোঁজ হওয়া ভিকটিম রহিমা বেগমকে উদ্ধারের স্বীকৃতি স্বরুপ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুর রহমানসহ টিমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন