সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় ২৮ অক্টোবর ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে সভা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ অক্টোবর শুক্রবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বাদ জুম্মা শায়েখে চরমোনাই’র সমাবেশ সফলের লক্ষ্যে দলের খুলনা মহানগর কমিটির মাসিক সভা গতকাল বুধবার (৫ অক্টোবর) রাত ৯ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আবুল কালাম আজাদ, মোঃ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাহদী মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৮ অক্টোবর সমাবেশ সফল করার লক্ষ্যে থানায় ও ওয়ার্ডে ব্যাপক কর্মসূচি সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন