সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

বারাকপুর ইউপি’র উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার পাভেল

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার ও যুবলীগ নেতা গাজী সাহগীর হোসেন পাভেল।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় শূন্য হওয়া ফরিদপুর-২ আসন, ৭ টি উপজেলা, ৪ টি পৌরসভা ও ২৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। উক্ত সভায় বারাকপুর ইউপি’র উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থীর পর্যালোচনা করে যুবলীগ নেতা গাজী সাহগীর হোসেন পাভেল কে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। পাভেল উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সন্ত্রাসী হামলায় নিহত ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ভাইপো।

দলীয় মনোনয়ন প্রাপ্তির পর এ প্রতিবেদকের কাছে গাজী সাহগীর হোসেন পাভেল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রথমেই আমি দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের প্রতিক নৌকার মর্যাদা রক্ষায় আমি এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন