মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ৪ ও ৫ নং বিটের সভা

নিজস্ব প্রতিবেদক

নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৪ ও ৫ নং বিটের সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনায় সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের নিচতলায় কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আতিক আহমেদ চৌধুরী, পিআই সৈয়দ মোশাররফ হোসেন, ১৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবি, শেখ আরিফুল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, মসজিদের ইমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুল,কলেজ মাদ্রাসার শিক্ষকসহ সকল পেশার জনগন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন