মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

গাজিরহাট ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক 

দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা আব্দুস সালাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য মোল্লা জালাল উদ্দিন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করে যাচ্ছে। স্বাধীনতাবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের ষড়যন্ত্র রুখে দিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনের মধ্যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সভানেত্রীর মনোনীত প্রার্থী আমাদের প্রার্থী মনে ধারণ করে জেলা পরিষদে দলীয় সমর্থিত প্রার্থী শেখ হারুনুর রশীদকে জয়ী করতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরদারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল খায়ের, কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, এম এ রেজা বাচা, শেখ জাহাঙ্গীর হোসেন, মোল্লা জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান মোল্লা, অরুণ কুমার বিশ্বাস, গোলক বিশ্বাস, খোকন রায়, আলোক পাত্র, মনির মোল্লা,কুদ্দুস শেখ, খাইরুল বাশার, নীলমণি বিশ্বাস, জিহাদ হোসাইন, জুলফিকার আলী, জাকারিয়ার শেখ, মনির মোল্লা, লিটু মোল্লা প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন