মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ফুলতলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলায় খেলতে গিয়ে পানিতে পড়ে মোহাম্মদ উল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দামোদর মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দামোদর মোড়লপাড়া এলাকার ইজিবাইক চালক মুকুল খাঁর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শিশু মোহাম্মদ উল্লাহ অন্য শিশুদের সাথে খেলছিল। সবার অজান্তে শিশুটি বাড়ির পিছনের পুকুরে যায়। তাকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। ঘন্টাখানেক পর ওই পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। দামোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন