সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

খুলনা পাওয়ার কোম্পানির মালামাল চুরির ঘটনার আরও একজন গ্রেপ্তার

]নিজস্ব প্রতিবেদক

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের লোহার এ্যাংগেল, জিআই তার ও লোহার রড চুরির ঘটনায় পুলিশ আরও একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম মো: ফেলু শেখ। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের শিববাড়ি মসজিদপাড়া এলাকার শুকুর শেখের ছেলে। সোমবার ভোর রাতে তাকে দৌলতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জনায়, খালিশপুর খুলনা পাওয়া কোম্পানি থেকে কিছু মালামাল চুরি হয়। এঘটনায় প্লান্ট ইনচার্জ মশিউল আজম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের নির্দেশে এসআই এম আল মাসুদ ১৩ সেপ্টেম্বর সেনহাটি শিববাড়ি মসজিদ পাড়ার মো: মোজহার মোল্লার ছেলে মো: অপু মোল্লাকে দিঘলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবান্দি প্রদানে করে। তার স্বীকারোক্তিতে পুলিশ মো: ফেলু শেখকে গ্রেপ্তার করে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন