মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনা সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

‘সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা সড়ক বিভাগের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) সড়ক ভবন বয়রায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, খুলনা সড়ক ভবনের সহকারী বৃক্ষপালনবিদ দিনার সুলতানা, আরবরিকালচার এর সেকশনাল অফিসার মারজান উজ জামান, ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ লিঃ এর মোঃ হুমায়ূন কবির খোকন, সড়ক ভবন বয়রার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন