মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

দিঘলিয়ায় মেম্বার এ্যাসোসিয়েশনের মতবিনিময়

দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এ্যাসোসিয়েশন দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের নিয়ে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গাজীরহাট ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক কে এম আকবর আলী।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন এ্যাসোসিশনের উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আমির হোসেন। বক্তৃতা করেন ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, মোঃ হায়দার মোল‌্যা, মোঃ কামাল মোল্যা, মোঃ রানা শেখ, খোকন রায়, সালেহা রহমান,মোঃ মনিরুল ইসলাম,সমিরন সরকার, মিলন মজুমদার, আওরঙ্গজেব মোড়ল, কানন বালা, মোঃ সোহাগ মুন্সী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোসাঃ লাকী বেগম,‌ রুমা নাসরিন, খুকুমণি, মোঃ রুবেল শেখ প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন