দুলুর প্রতি নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা, জানাজায় মানু‌ষের ঢল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

নগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুকে আজ সোমবার রাতে টুটপাড়া কবরখানায় দাফন করা হয়েছে। এর আগে স্থানীয় শহীদ হাদিস পার্কে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার চিরবিদায়ে খুলনার গণতান্ত্রিক আন্দোলনে এক সাহসী সৈনিককে বিএনপি হারিয়েছে বলে জানান স্থানীয় রাজনীতিকরা।

বাদ এশা খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজের জানাজায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও মিজানুর রহমান মিজান, বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্তু কুন্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা নেতা আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, নগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, বিএনপির জাতীয় কমিটির সদস্য শাহারুজ্জামান মর্তুজা, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, নগর বিজেপির সভাপতি লতিফুর রহমান লাবু, জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, নগর নাগরিক ঐক্যের আহবায়ক এ্যাড ড. মো জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াস, আলি আকবার টিপু, এ্যাড আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মীর কায়সেদ আলী, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, কেডিএর সদস্য জামালউদ্দিন বাচ্চু প্রমুখ।

এর আগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর প্রতি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

দলের এই নেতার মৃত্যুতে খুলনা বিএনপি ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দ্বিতীয় দিন মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল। বুধবার (২১ সেপ্টেম্বর) বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল এবং বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ৩টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শোক সভা। এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন