মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সড়ক দুর্ঘটনায় সৈতুন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১ টার দিকে রূপসা সেতুর নিচে এ দুর্ঘনায় তার মৃত্যু হয়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রূপসা ব্রীজ এলাকার বাসিন্দা গনি শেখের স্ত্রী সৈতুন বিবি । রূপসা ব্রীজের নীচে দাড়িয়ে থাকা  ট্রাকের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ড্রাইভার গাড়ি চালু করে পেছনে আসলে তার গায়ের ওপর উঠে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। আহত বৃদ্ধাকে উদ্ধার করে এলাকাবাসি চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনস্থলে যান তিনি। ট্রাকটি স্থানীয়রা আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন