পুলিশের যেকোন সমস্যা ও পরামর্শ লিখিত আকারে বক্সে প্রেরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকার খুলনা ইউনিটে বরাদ্দকৃত যানবাহন পরিদর্শন করেছেন। রোববার (১‌৮ সেপ্টম্বর) সকালে তিনি যানবাহন শাখায় কর্মরত সদস্যদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি আই পি-৬ খুলনার পুলিশ লাইন্সে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করেন।

তিনি বক্সে পুলিশ সদস্যদের যেকোন সমস্যা ও পরামর্শ থাকলে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় অত্র ইউনিটের সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঁইয়াসহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন