সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মিস্ত্রিপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম স্বপ্নময় সাহা। মিস্ত্রিপাড়া প্রফেসর রোকন উদ্দিন সড়কের সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে সে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, স্বপ্নময় সাহা সুন্দরবন কলেজের ইকোনমিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ইকোনমিক্স’র একটি সাবজেক্টে খারাপ রেজাল্ট করায় বাবা মা তাকে বকবকি করে। এরপর পরিবারের সকলের সাথে কথা বন্ধ করে দেয়। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে দিকে পরিবারের সকলের অজান্তে বাথরুমের শাওয়ারের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। রাতেই পরিবারের লোকজন টের পেয়ে বাথরুম থেকে লাশ নামিয়ে সকালে পুলিশে খবর দেয়। পুলিশে লাশের সুরাতহাল রির্পোট প্রস্তুত করে মর্গে প্রেরণ করে।

বাড়ির মালিক সৈয়দ মোফাজ্জল হোসেন বলেন, রাত সাড়ে ৩ টার দিকে খবর জানতে পেরে সেখানে উপস্থিত হই। সমস্ত বিষয়টি জে‌নে সকালে পুলিশে খবর দেই।

খুলনা থানার এসআই বধন চন্দ্র বিশ্বাস বলেন, সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই। লাশটি ফ্লোরে নামানো ছিল। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যার কারণ হিসেবে স্বপ্নের বাবা তাকে বলেছেন রেজাল্ট খারাপ হওয়ায় কয়েকদিন আগে তাকে বকাবকি করা হয়। এ কারণে সে আত্মহত্যা করেছে। সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন