সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩
ভোক্তা অধিকারের অভিযান

সেইফ এন্ড সেভসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

 নিজস্ব প্রতিবেদক

বিদেশী পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও মূল্য না থাকায় খুলনার অভিজাত বিপনী বিতান সেইফ এন্ড সেভ এবং শেখ এন্ড সন্সকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকার দোকান দুটিতে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, প্রতিষ্ঠান দুটিতে বিদেশী পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও মূল্য লেখা ছিলো না। প্রতিশ্রুত পণ্য যতাযথভাবে বিক্রি না করায় সেইফ এন্ড সেভকে ২০ হাজার টাকা এবং শেখ এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন