মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

বিআরটিএ থেকে আটক ২৫ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫ জন খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদন্ড এবং ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

খুলনা গেজেট/ এইচ

 

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন