সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় এস আইয়ের মৃত্যুতে কেএমপি কমিশনারের শোক 

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় খানজাহান আলী থানার এস আই আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। বৃহস্পতিবার (৮ সেপ্টম্বর) কেএমপির পক্ষ থেকে এক শোক বার্তা প্রেরণ করা হয়।
শোকবার্তয় উল্লেখ করা হয়- খানজাহান আলী থানার এসআই আব্দুল হক বুধবার রাতে ডিউটি করা অবস্থায় বিকেএসপি’র সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা আফতাব আলী সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এসআই আব্দুল হকের মৃত্যুতে কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেছেন।
খুলনা গেজেট/এসজেড/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন