সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ রোডের জনৈক তাজউদ্দীনের বাড়ির সামনে একই এলাকার কোনাই গাজীর ছেলে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে হাকিম ছিটকে পড়ে তার মাথা ফেঁটে যায়। কানসহ মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাৎক্ষণিক তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন