সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

সরকা‌রের উন্নয়ন তথ‌্য প্রচা‌রে ই‌ঞ্জি মাহবুব

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আওয়ামী লী‌গের কোষাধ‌্যক্ষ ই‌ঞ্জি‌নিয়ার জিএম মাহবুবুল আল‌ম কয়রা- পাইকগাছার বি‌ভিন্ন মানু‌ষের সা‌থে সৌজন‌্য স্বাক্ষাত ও সরকা‌রের উন্নয়নের তথ‌্য প্রচার ক‌রে‌ছেন।

গতকাল শ‌নিবার বি‌কে‌ল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গণসংযোগ ক‌রে‌ছেন। এসময় বি‌ভিন্ন এলাকা থে‌কে বাজারে আগত সকল জনসাধারণ ও দোকানদারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শেখ হা‌সিনা সরকা‌রে নানা উন্নয়ন সমৃদ্ধ লিফ‌লেট বিতরণ। প‌রে চাঁদআলী ব্রীজ মোড়ে স্থানীয়‌দের সা‌থে মত‌বি‌নিময় ক‌রেন।

এছাড়া গত শুক্রবার রাতে চার নম্বর কয়রার সরকারি পুকুর পাড়ে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় ও উন্নয়ন লিফ‌লেট বিতরণ ক‌রেন। এর আ‌গে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের কালুয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে পবিত্র জুম্মার নামায আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ইঞ্জি‌নিয়ার জি এম মাহবুবুল আলম। এছাড়া তি‌নি কয়রা-পাইকগাছার বি‌ভিন্ন জনসমাগম এলাকায় নি‌জে উন্নয়‌নের তথ‌্য সমৃদ্ধ লিফ‌লেট বিতরণ কর‌ছেন।

এসময় তি‌নি ব‌লেন, সরকা‌রে উন্নয়ন চিত্র গ্রামগ‌ঞ্জের অ‌নে‌কেই জা‌নেন না। ডোর টু ডোর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়নের খবর পৌঁ‌ছে দি‌তে আমা‌দের এই প্রচেষ্টা অব‌্যাহত থাক‌বে।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন