নগরীতে বাতিঘর’র বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক 

মানব কল্যাণমূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনা জাতিসংঘ পার্ক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্রাবাস চত্বর, খুলনা রেলওয়ে স্টেশন, মুজগুন্নি তিতুমীর স্কুল ও মোস্তর মোড় টুটুল নগর সহ বিভিন্ন স্থানের শহরের বিভিন্ন স্থানে ৩ শতাধিক ফলজ, বনোজ এবং ওষধি গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, হোস্টেল সুপার শিক্ষক ওয়াহিদুল ইসলাম, ভাইস হোস্টেল সুপার শওকত আলী, বাতিঘরের নির্বাহী সদস্য এ্যাডভোকেট মোঃ জাকির উদ্দিন আহমেদ এপিপি, বাতিঘরের নির্বাহী সদস্য খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল এর সম্মানিত প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়, খুলনা কলেজিয়েট স্কুলের সম্মানিত শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, বিপ্লব কুমার সুধির, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সজল হোসেন তালুকদার, মোঃ মাহাবুব হাসান ইমন, মোঃ রোকন উদ্দিন, হোস্টেল কেয়ারটেকার মোঃ মুক্ত, শিমুল ফকির, উজ্জল , তামিম খন্দকার, নোমান প্রমূখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন