মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

সুজন খালিশপুর থানা সভাপ‌তি ডাঃ বাবলু, সুমন সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

সুজন খালিশপুর থানা সভাপ‌তি ডাঃ বাবলু, সুমন সম্পাদক ‌নিজস্ব প্রতি‌বেদক ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবুলকে সভাপতি, খলিলুর রহমান সুমনকে সাধরণ সম্পাদক ও মাহাবুবুল হককে সাংগঠিনক সম্পাদক নির্বাচিত করে সুশাসনের জন্য নাগরিক খালিশপুর থানা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার খালিশপুর কার্যালয়ে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। এর আগে পূর্বের কমিট ভেঙ্গে দেওয়া হয়।

সভার সভাপতিত্ব করেন ড. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অন্যান‌্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর কমিটির দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, সংগঠনের থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি, শফিকুল ইসলাম অভি, ডাঃ আলতাপ হোসেন, সহ সম্পাদক মোল্লা মুরাদ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, দপ্তর সম্পাদক খন্দকার খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মাওঃ মোঃ শাহাজাহান, সাংস্কৃতিক সম্পাদক আঃ হান্নান মিয়া, আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ।

আগামী দু’ বছরের জন্য সুজন থানা কমিটি গঠন করা হয়। যা ঘোষণা দেন সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন