মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

নগরীর লবনচারা থানাধীন ছাচিবুনিয়া মোড় এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো: আউয়াল (৩৮) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত যুবক লবনচরা থানা এলাকার ছোট বান্দা এলাকার মো: চান মিয়ার ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একটি গ্রুপ আউয়ালের ওপর আক্রমণ করে। এ সময় আউয়াল তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। তার পিঠে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি ওই এলাকার স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি। এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন