মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

রূপসায় শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার বাগমারা গ্রামে কালাম হাওলাদার (৩০) নামে এক মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ আগস্ট সন্ধ্যায় ওই গ্রামের কেরমাত মীরের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত সোহরাব হাওলাদার ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালাম হাওলাদার দীর্ঘ দিন ধরে বাগমারা এলাকার কেরমত মীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ৪টি বিয়ে করলেও তিনি নিঃসঙ্গ জীবন কাটাতো। ১৭ আগস্ট অন্যান্য দিনের মত কালাম রাতে বাসায় ফিরে আসে। দু’দিন তার খোঁজ না পেয়ে বাড়ির মালিক ১৯ আগস্ট বিকেলে ভাড়ার টাকা নেওয়ার জন্য ঘরের দরজায় ধাক্কা মারে। কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখেন। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মরদেহে পচন ও দুগন্ধ ছিল।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন