মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার মাসিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার সহ-সভাপতি মুফতী আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় মহানগর কার্যালয়ে শনিবার সন্ধ্যা ৭ টায় মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সভায় আগামী ২৮ শে আগষ্ট মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও থানা প্রতিনিধি অনুষ্ঠিত হবে, থানা পর্যায়ে জরুরী সভার সিদ্ধান্ত হয়। এবং ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কাশেম এর সুস্থতার জন্য দু’আ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন এইচ এম জুনাইদ মাহমুদ, মোঃ মেহেদি হাসান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মাওলানা ফরিদ উদ্দীন আজহার, মোঃ আব্দুর সবুর, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা হাবিবুল্লাহ গাজী, মোঃ নাসিব ইসলাম, মোঃ আরিফুল ইসলাম।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন