মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

আইম্মা পরিষদ সদর থানা শাখার মাসিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা শাখার সভাপতি মুফতী ফখরুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদের এর পরিচালনায় নিক্সন মার্কেট মসজিদে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ‘বাবরি মসজিদ আল্লাহ ঘর, মুসলমানদের ইবাদাতের স্থান এটাকে জোরপূর্বক মন্দির বানানো হয়েছে আমরা এ ঘটনার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমানরা আবারো একদিন বাবরি মসজিদ কে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।’  নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্ধি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

উপস্থিত ছিলেন মুফতী ইকরাম হোসেন, মুফতী আজিজুল হক, মাওলানা শহিদুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আলী আকবার, মাওলানা ইসমাঈল, মোঃ শামছুর রহমান বাবুল, হাফেজ মাওলানা আকরামুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন