মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৬৮)। তিনি উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, রবিবার সকালে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ভবনগর খালের ব্রিজের ওপর পৌঁছালে অসাবধানতা বশত সাইকেল নিয়ে খালে পড়ে যান। খালের পানিতে ওই ব্যক্তির হাত ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন