শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

ঝিনাইদহে কয়েদির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম – মিলন লস্কর (৩০)। তিনি ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে মৃত্যু হয় তার। কারাগারের জেলার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারের জেলার মহিউদ্দিন হয়দার বলেন, কারাগারেরর চিত্রা ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন