শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমিত কুমার সাধু খাঁ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শহরের চিথলিয়াপাড়া এলাকার স্বপন খাঁর ছেলে। শনিবার রাত ১১ টার দিকে শহরের ক্রীড়া সংস্থার মাঠ এলাকায় ওই যুবকের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে সমিত তার ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিল্লুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে রক্তশুন্যতার কারনে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ওই যুবক নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন