শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

২৫ ভরি স্বর্ণালংকারসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে ২৫ ভরি স্বর্ণালংকারসহ ১ নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) । আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কাল লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ শাহিনুদ্দীন জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল।

সে সময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহণে তল্লাসী চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মুল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিলো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা যায় ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন