শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

হরিণাকুন্ডতে বজ্রপাতে কৃষক নিহত

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডতে বজ্রপাতে বাবুল মন্ডল (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার নারায়নকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইছাহক মন্ডলের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় তিনি মাঠে নিজ ধানক্ষেতের পরিচর্যা করছিলেন। সে সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তিনি বজ্রপাতে আহত হন। এ সময় তার পুরো শরীর আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়ে মাঠের ধানক্ষেতেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন