বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

ঝিনাইদহে শশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় শশুর বাড়ি বেড়াতে এসে মারুফ(১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত মারুফ পৌর এলকার মালিপাড়া গ্রামের মোবারোক হোসেনের পুত্র এবং গোয়ালবাড়ী গ্রামের শাখাওয়াত হোসেনের জামাই।

গতকাল (১৭ জুলাই) বিকাল ৫ টার সময় সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামে ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান শশুরবাড়ির লোকজন।

স্থানীয় ও পরিবারের সদস্যরা বলছেন, পারিবারিক কলহ ও সংসারে অভাবের কারণেই মারুফ আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে। প্রথম দিকে লাশ বাড়ি দীর্ঘ সময় পড়ে থাকলেও পরিবার ও আত্মীয়স্বজন কোন রকম খোঁজ খবর নেইনি। পরে সংবাদ কর্মীরা ঘটনাটি স্থানীয় পুলিশ কে জানালে তারা গভীর রাতে লাশটি শৈলকুপা থানায় নিয়ে আসেন।

নিহত মারুফের স্ত্রী চাঁদনী খাতুন বলেন, বেশকিছু দিন ধরে মারুফ টাকা-পয়সার অভাবের কারণে মানসিকভাবে দুশ্চিন্তায় ছিল। তাছাড়া আমাদের কারোর সাথে কোন রকম ঝামেলা ছাড়াই আজ বিকালে মারুফ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এই বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, নিহত মারুফের লাশ ময়নাতদন্তের জন্য আজ ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন