বৃহস্পতিবার । ৫ই মার্চ, ২০২৬ । ২০শে ফাল্গুন, ১৪৩২

ঝিনাইদহ সীমান্তে নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারীসহ ৪ জন আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার যাদপপুর সীমান্তের সোনায়ডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার ডালিয়া (৩৩), ঢাকা জেলার সাবিহা বেগম (৩৩), বিশ্বজিত বসাক (৫৬) এবং নারায়নগঞ্জ জেলার রুবী (৩৩)। তারা সবাই বাংলাদেশী নাগরিক।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন