শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম রাকিব (৩৭) এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) কোটচাঁদপুর দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম একটি কোম্পানিতে চাকরি করার সুবাদে কালীগঞ্জ শহরের কাঁঠালতলা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঠাঁকুরগাঁও বলে জানান তার সঙ্গে থাকা আরোহী আফ্রিদি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর দিক থেকে একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিলো। পিছনে দিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হাওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর রাতেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায় এস আই হারুন বলেন, আমি দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রেখেছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন