শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

ঝিনাইদহে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদরে একটি স্কুলের বারান্দা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার তেতুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, স্কুলের বারান্দায় ইলিয়াস পাটোয়ারি নামের এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলা খিলা পাটোয়ারিপাড়া গ্রামে। এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন