রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

যশোরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি

যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান ৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ ও একটি প্রাইভেট কারসহ ২ জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

আটকরা হলো- যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মেয়ে আর ছেলে মোহাম্মদ আনিস (৩৬) এবং নড়াইল জেলা নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাহবুবুল হক (৪৫)।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস অভিযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকার যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১ নং গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৭ কোটি ৭০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২ জন স্বর্ণ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। স্বর্ণের বারগুলো সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। স্বর্ণের বারগুলো চোরাকারবারিরা ঢাকার ধোলাইপাড় থেকে সংগ্রহ করে বলে তারা জানায়।

উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরীক্ষণের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেটকার, মোবাইল এবং নগদ টাকা যশোর কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বর্ণ সহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন