বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

শার্শার আলামিন স্বর্ণসহ আটক

বেনাপোল প্রতিনিধি

যশোর-মাগুরা সড়কের কোদালিয়ার ঈদগাহের সামনে থেকে ৪৫ লাখ টাকা মূল্যের ২৪০.৪০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে কোদালিয়া ঈদগাহের সামনে থেকে স্বর্ণ পাচারকারী তাকে আটক করে।

আটক আলামিন যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

আটক আসামি আলামিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যাদবপুর সীমান্তের দিকে যাচ্ছিল।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন