বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভাড়া বাসায় তরুণীর লাশ উদ্ধার

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ায় ভাড়া বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।

রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মৃত মুমতাহেনা অহনা (২২) গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র‍্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি (তদন্ত) এস আই রিপন জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যা তদন্তের স্বার্থে জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন