শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

রামপালে করোনা উপসর্গ নিয়ে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

চুলকাঠি প্রতিনিধি

রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে নাছিমা বেগম (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, নাছিমা তার স্বামীর সাথে বৃহস্পতিবার সকালে চিকিৎসা নিতে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে রামপাল সদরের খেয়াঘাটে নাছিমা বেগম (৫৫) মৃত্যু হয়। তিনি মংলা কেওড়াবুনিয়া গ্রামের মহারাজ এর স্ত্রী। তিনি বিগত ১৫ দিন যাবত জ্বর সহ করোনা উপসর্গে আক্রান্ত ছিলেন।

রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রামপাল থানার অফিসার ইনচার্জ(ওসি) এর সহযোগীতায় লাশটি তার নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

এই বিষযে রামপাল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ কবীর হোসেন দুঃখ প্রকাশ করে বলেছেন, কোন মৃত্যুই কোন ভাবে কাম্য নয়, প্রচন্ড জ্বর নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। এজন্য সকলের সচেতনতা জরুরি । মাস্ক ব্যবহারের অনেকটা করোনা আক্রান্তের  ঝুঁকি কমে ।
তিনি আরও জানান, লক ডাউন সংক্রান্ত সরকারী নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন