বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ছয় মাস পর দ্বিতীয়বার করোনা!

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রায় ছয় মাস পর আবারও মিনারা বেগম রেখা (৪৫) নামের এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। মিনারা বেগম রেখা চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী আলী হোসেনের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।

চিতলমারী উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টায় ওই বাড়িটি লকড ডাউন ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, বর্তমানে মিনারা বেগম রেখার শরীরে জ্বর রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকড ডাউন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন