শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

মোরেলগঞ্জে ইজিবাইকের ধাক্কায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় রাবেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) সকাল ১০ টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে রাবেয়া বেগম ইজিবাইকের ধাক্কায় নিহত হন। তিন সন্তানের মা রাবেয়া বেগম পূর্ব শরালীয়া গ্রামের মন্টু তালুকদারের স্ত্রী।

নিহতের মেয়ে ইতি আক্তার ও সুখী বেগম বলেন, খাবার পানি সংগ্রহের জন্য কলসি নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে তুলে হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হবার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন