শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

মোড়েলগঞ্জে সরকারিভাবে ধান কেনা শুরু

মোড়েলগঞ্জ প্রতিনিধি

মোড়েলগঞ্জ সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার(৫ মে) উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু এ ধান ক্রয়ের উদ্বোধন করেন।

“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ অভিযান উপলক্ষে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি বছরে ২৭ টাকা কেজি দরে ৮ শ’ ২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন