শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২
নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ

সুন্দরবনে ছড়িয়ে পড়ছে আগুন (ভিডিও)

বাগেরহাট প্রতিনধি

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ২১ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে নিয়ন্ত্রণের কাজ বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (০৪ মে) সকালে আবারও আগুন নেভাতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের মধ্যে আগুন না নিভলেও নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে কিছু লতাপাতা পুড়েছে। রাতের কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে পুনরায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। কারণে আগুন লাগার কারন জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, লোকালয় থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে বনের মধ্যে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। ফলে আগুন নেভানোর জন্য আমাদের বেগ পেতে হচ্ছে। শুস্ক মৌসুমে গাছের পাতার স্তুপ থাকায় আগুন একজায়গায় নেই। সমতল ভূমির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ছে। আশা করছি আজকে সম্পূর্ণরুপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আগুন লাগার কারণ জানতে সোমবার (০৩ মে) সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, শরণখেলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন