মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

চুলকাঠিতে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত, আহত ২

চুলকাঠি প্রতিনিধি

খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার নামক স্থানে আজ বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় বেপরোয়া বাসের চাপায় এক কৃষক নিহত ও এক ভ্যান চালকসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকার মহাসড়কের ওপর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মংলা থেকে খুলনাগামী একটি  বাস (ঢাকা মেট্রো -জ ০৫-০০১৪)মহাসড়কের পাশে কাঁচাবাজারে কৃষি পণ্য বিক্রিরত কৃষকদের চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে বাগেরহাট সদর উপজেলার রনজিত পুর গ্রামের মৃত বিপিন বিহারী দাস এর পুত্র স্বপন বিহারী দাস(৫৭) ঘটনাস্থলেই মারা যান। মহা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক নজিবর শেখ (৪৫) ও অপর এক কৃষক মোখলেছুর রহমান (৭০) গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠান। হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটি আটক করেন কিন্তু চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন