মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাই নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এরা হচ্ছেন হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির অদূরে ধান ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রপাতে নিহত হন।

নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিলো। সাড়ে ১১ টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলে একত্রে মারা যান।

নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে রাজিব বাছাড় জানিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন