শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মোংলায় নারীর অংশ গ্রহণ ও সেবার মান উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় সভা মতবিনিময়

মোংলা প্রতিনিধি

মোংলায় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশ গ্রহণ ও সেবার মান উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা উপজেলা পরিষদ সভাকক্ষে হেলভেটাস্রে অর্থায়নে ও বেসরকারি সংস্থা রুপান্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নারী উন্নয়ন ফেরামের সাধারণ সম্পাদক পারুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদরুদ, মহিলা বিষায়ক কর্মকর্তা ইসরাত জাহান, স্বাস্থ্য পরিদর্শক দিপক চন্দ্র রায়, রুপান্তেরের ডিপিও চন্দ্রন বীন রহিম। সভা পরিচালনা করেন রপান্তরের অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী দিপ্তী রায়। এ সভায় সেবাদানকারী প্রতিষ্ঠানের বর্তমান সমস্যা সমূহ উপস্থিাপন করা এবং অপরাজিতাদের সরকারী সেবাদান প্রতিষ্ঠানের পরিদর্শনের অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন কমিটিতে যুক্ত হওয়ার সুপারিশ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন