শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটের ৪টি আসনে যারা বিজয়ী হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে জামায়াত তিনটিতে এবং বিএনপি একটি আসনে বিজয়ী হতে চলেছে।

বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে জামায়াত মনোনীত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হতে চলেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট পেয়েছেন।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াত মনোনীত শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ জাকিরুল ইসলাম ৬৬ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে বিএনপি মনোনীত শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ৮৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনে জামায়াত মনোনীত অধ্যক্ষ আব্দুল আলীম ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সোমনাথ দে ৯৮ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন