শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাট বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

গেজেট প্রতিবেদন

বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুহিন শেখ, রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, সাকিবুল শেখ ও আলী মল্লিক। তারা সবাই সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, হালদারপাড়া এলাকায় বিএনপি জামায়াতকর্মীরা স্লিপ দেয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুইদলের মধ্যে সংঘর্ষ বাদে। এ সময় জামাতের ছয় কর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামায়াত কর্মীদের অভিযোগ, লিটু মেম্বারের নেতৃত্বে ধানের শীষের সমর্থিত একটি দল হালদারপাড়া এলাকায় গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে লিটু মেম্বার জানান, জামায়াত কর্মীরা আমাদের উপর হামলা করে।

এ ব্যাপারে বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান আলী জানিয়েছেন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন