শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটের নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিক্সন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১৫ টি দোকান। এতে ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকার গরম কাপড়।

মঙ্গলবার ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতি বছরের ন্যায় এ বছরও গরম কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে গড়ে তোলা ১৫ টি দোকানে রাতে হঠাৎ কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি। স্থানীয়রা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুড়ে যায় প্রায় অর্ধ কোটি টাকার গরম কাপড়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, মঙ্গলবার ভোর রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন