বৃহস্পতিবার । ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ । ২২শে মাঘ, ১৪৩২

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম, মাহবুবুর রহমান টুটুলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণায় কতিপয় সন্ত্রাসী বাহিনী বাঁধা দিচ্ছে। সদরের যাত্রাপুর নির্বাচনী অফিসে নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দেয়। এছাড়া অফিসে আগুন ধরিয়ে দেয় এবং প্রচারণার মাইক ভাংচুর করে নেতাকর্মীদের হুমকিধামকি দেয়।

এসব বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এরকম অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। তাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যেহেতু অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। সেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন