শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলায় ট্রেনের নিচে চাপা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বেনাপোল মোংলা কমিউটার একটি যাত্রীবাহী ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন