মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

বাগেরহাটের পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের পচা দিঘী থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে পচা দেঘীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। সকালে পচা দিঘীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন